৬০ মিটার বিশিষ্ট একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
A ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
B ১০ মিটার; ২০ মিটার;
C ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
D ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
রশির মোট দৈর্ঘ্য = ৬০ মিটার
রশিটি ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করতে হবে।
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৭ + ১০ = ২০
সুতরাং,
১ম টুকরার দৈর্ঘ্য = ৬০ এর ৩/২০ মিটার
= (৩ × ৬০)/২০ মিটার
= ৩ × ৩ মিটার [২০ দ্বারা ৬০ কে ভাগ করে]
= ৯ মিটার
২য় টুকরার দৈর্ঘ্য = ৬০ এর ৭/২০ মিটার
= (৭ × ৬০)/২০ মিটার
= ৭ × ৩ মিটার
= ২১ মিটার
৩য় টুকরার দৈর্ঘ্য = ৬০ এর ১০/২০ মিটার
= (১০ × ৬০)/২০ মিটার
= ১০ × ৩ মিটার
= ৩০ মিটার
অতএব, টুকরাগুলোর সাইজ যথাক্রমে ৯ মিটার, ২১ মিটার এবং ৩০ মিটার।
শর্টকাট টেকনিক:
অনুপাতের তিনটি রাশির যোগফল = ৩ + ৭ + ১০ = ২০।
মোট দৈর্ঘ্য ৬০ কে এই যোগফল ২০ দিয়ে ভাগ করলে ১ ভাগের মান পাওয়া যাবে।
১ ভাগের মান = ৬০ ÷ ২০ = ৩ মিটার।
এখন প্রতিটি অনুপাতের সাথে ৩ গুণ করে দিলেই উত্তর পাওয়া যাবে:
১মটি: ৩ × ৩ = ৯ মিটার
২য়টি: ৭ × ৩ = ২১ মিটার
৩য়টি: ১০ × ৩ = ৩০ মিটার
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন