Solution
Correct Answer: Option B
প্রদত্ত অসমতাটি হলো: x2 - 3x - 10 > 0
বা, x2 - 5x + 2x - 10 > 0
বা, x(x - 5) + 2(x - 5) > 0
বা, (x - 5)(x + 2) > 0
এখানে ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু দুটি হলো: x = 5 এবং x = -2
যেহেতু অসমতাটি 0 এর চেয়ে বড় (> 0), তাই x-এর মান হবে:
ছোট মূলের চেয়ে ছোট অথবা বড় মূলের চেয়ে বড়।
এখানে ছোট মূল -2 এবং বড় মূল 5।
সুতরাং, x < -2 অথবা x > 5
ব্যবধি বা Interval আকারে লিখলে:
x < -2 এর জন্য ব্যবধি: (-∞, -2)
x > 5 এর জন্য ব্যবধি: (5, +∞)
সুতরাং নির্ণেয় সমাধান সেট: (-∞, -2) υ (5, +∞)
শর্টকাট টেকনিক:
অসমতাটি ax2 + bx + c > 0 এবং উৎপাদক (x - a)(x - b) > 0 আকারের হলে (যেখানে a < b), সমাধান সর্বদা হবে দুটি মূলের বাইরের অংশ।
অর্থাৎ (-∞, ছোট মূল) υ (বড় মূল, +∞)।
এখানে মূল দুটি -2 এবং 5। তাই উত্তর: (-∞, -2) υ (5, +∞)।