Solution
Correct Answer: Option A
দেওয়া আছে, x + y = 6
আমরা জানি, দুটি সংখ্যার গুণফল তখনই বৃহত্তম হয় যখন সংখ্যা দুটি পরস্পর সমান বা খুব কাছাকাছি হয়।
এখানে,
x = 1, y = 5 হলে xy = 5
x = 2, y = 4 হলে xy = 8
x = 3, y = 3 হলে xy = 9
x = 4, y = 2 হলে xy = 8
x = 5, y = 1 হলে xy = 5
দেখা যাচ্ছে, x = 3 এবং y = 3 হলে xy এর মান সর্বোচ্চ হয়।
গাণিতিকভাবে:
আমরা জানি, 4xy = (x + y)² - (x - y)²
বা, xy = {(x + y)² - (x - y)²}/4
xy এর মান বৃহত্তম হবে যদি (x - y)² এর মান ক্ষুদ্রতম (0) হয়।
(x - y)² = 0
বা, x = y
যেহেতু x + y = 6 এবং x = y, তাই 2x = 6 বা x = 3, y = 3।
∴ xy এর বৃহত্তম মান = 3 × 3 = 9.
শর্টকাট টেকনিক:
যোগফল দেওয়া থাকলে গুণফল সর্বোচ্চ হবে যখন সংখ্যা দুটি সমান হয়।
x + y = 6, তাই 6 কে সমান দুই ভাগে ভাগ করলে পাই ৩ ও ৩।
সুতরাং বৃহত্তম গুণফল = ৩ × ৩ = ৯।