13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব সে.মি.?

A 3

B 4

C 5

D 6

Solution

Correct Answer: Option C

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB একটি জ্যা এবং OD হলো কেন্দ্র থেকে জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব। আমাদের OD এর মান বের করতে হবে।

দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, OA = ১৩ সে.মি.
জ্যা-এর দৈর্ঘ্য, AB = ২৪ সে.মি.

আমরা জানি,
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং, AD = AB/২
বা, AD = ২৪/২ সে.মি.
বা, AD = ১২ সে.মি.

এখন, ΔOAD সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই:
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, OA² = OD² + AD²
বা, (১৩)² = OD² + (১২)²
বা, ১৬৯ = OD² + ১৪৪
বা, OD² = ১৬৯ - ১৪৪
বা, OD² = ২৫
বা, OD = √২৫
∴ OD = ৫

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions