Correct Answer: Option C
দেওয়া আছে,
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত = ২ : ৩ : ৪
মনে করি,
১ম কোণ = ২ক
২য় কোণ = ৩ক
৩য় কোণ = ৪ক
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
প্রশ্নমতে,
২ক + ৩ক + ৪ক = ১৮০
বা, ৯ক = ১৮০
বা, ক = ১৮০ / ৯
বা, ক = ২০
অনুপাতগুলোর মধ্যে ৪ বৃহত্তম। তাই বৃহত্তম কোণটি হলো ৪ক।
অতএব, বৃহত্তম কোণ = ৪ × ২০ = ৮০°
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions