Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
ABC ত্রিভুজে AB = AC এবং ∠A = 80°
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান।
যেহেতু AB = AC, সেহেতু ∠C = ∠B
আবার,
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
∴ ∠A + ∠B + ∠C = 180°
বা, 80° + ∠B + ∠B = 180° [∵ ∠C = ∠B]
বা, 2∠B = 180° - 80°
বা, 2∠B = 100°
বা, ∠B = 100° / 2
∴ ∠B = 50°
শর্টকাট টেকনিক:
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ বা শীর্ষকোণ দেওয়া থাকলে অপর কোণ দুটি বের করার সূত্র:
ভূমি সংলগ্ন কোণ = (১৮০° - শীর্ষকোণ) ÷ ২
∴ ∠B = (180° - 80°) / 2
= 100° / 2
= 50°