ABC ত্রিভুজে AB = AC এবং ∠C = 30° হলে ∠A এর পরিমাণ-

A ৩০°

B ৯৫°

C ৯০°

D ১২০°

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
$\triangle$ ABC-এ AB = AC এবং $\angle$C = 30°
আমরা জানি,
ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
যেহেতু AB = AC,
সুতরাং,
$\angle$C = $\angle$B
বা, $\angle$B = 30° [ $\because$ $\angle$C = 30° ]
আবার,
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
$\therefore$ $\triangle$ ABC-এ $\angle$A + $\angle$B + $\angle$C = 180°
বা, $\angle$A + 30° + 30° = 180° [ মান বসিয়ে ]
বা, $\angle$A + 60° = 180°
বা, $\angle$A = 180° - 60°
বা, $\angle$A = 120°

পরীক্ষার হলে দ্রুত সমাধানের শর্টকাট টেকনিক:
সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হয়। এখানে একটি কোণ 30° হলে অপরটি হবে 30°।
বাকি কোণটি বের করতে ১৮০° থেকে এই দুটি কোণের যোগফল বাদ দিতে হবে।
$\angle$A = 180° - (30° + 30°)
= 180° - 60°
= 120°
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions