Solution
Correct Answer: Option C
আমরা জানি,
ত্রিভুজ অঙ্কন করার শর্ত হলো– ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ ছোট দুইটি বাহুর যোগফল অবশ্যই বড় বাহুটির চেয়ে বেশি হতে হবে।
এখন অপশনগুলো যাচাই করি:
(ক) ২, ৫ ও ৮ এর ক্ষেত্রে:
এখানে ছোট দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি = ২ + ৫ = ৭
যেহেতু, ৭ < ৮ (তৃতীয় বাহু); তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
(খ) ৫, ৪ ও ৯ এর ক্ষেত্রে:
এখানে ছোট দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি = ৫ + ৪ = ৯
যেহেতু, ৯ = ৯ (তৃতীয় বাহু); অর্থাৎ সমষ্টি তৃতীয় বাহুর সমান, তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
(গ) ৩, ৪ ও ৫ এর ক্ষেত্রে:
এখানে ছোট দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি = ৩ + ৪ = ৭
যেহেতু, ৭ > ৫ (তৃতীয় বাহু); অর্থাৎ দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব।
সুতরাং, সঠিক বাহুগুলো হলো ৩, ৪ ও ৫।
শর্টকাট টেকনিক:
ত্রিভুজ হওয়ার শর্ত: ছোট দুই বাহুর যোগফল > বড় বাহু
১. ২ + ৫ = ৭ যা ৮ এর চেয়ে ছোট (হবে না)।
২. ৪ + ৫ = ৯ যা ৯ এর সমান (হবে না)।
৩. ৩ + ৪ = ৭ যা ৫ এর চেয়ে বড় (হবে)।
তাই উত্তর: ৩, ৪ ও ৫