যে সকল কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ পরিবেশের ভৌত রাসায়নিক এবং জৈবিক উপাদান সমূহের এমন প্রত্যক্ষ বা পরোক্ষ পরিবর্তন করে যা ক্ষতির কারণ হয় তাকে দূষক বলে। -যে সকল দূষক সরাসরি উৎস থেকে আসে তাদের প্রাইমারি দূষক বলে। যেমন: কার্বন ডাই অক্সাইড (CO2), কার্বন মনো-অক্সাইড (CO), নাইট্রিক অক্সাইড (NO), সালফার ডাই-অক্সাইড (SO2) ইত্যাদি।
অপরদিকে, প্রাইমারি দূষক থেকে উৎপাদিত দূষণগুলোকে সেকেন্ডারি দূষণ বলে। যেমন: ওজোন (O3), সালফার ট্রাই-অক্সাইড (SO3), ডাইনাইট্রোজেন পেন্টা-অক্সাইড (N2O5) ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।