Solution
Correct Answer: Option A
আমরা ধরি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে A, B এবং C।
প্রশ্নমতে, একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান।
ধরি, A = B + C ............. (i)
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
অর্থাৎ, A + B + C = 180°
বা, A + (B + C) = 180°
বা, A + A = 180° [ (i) নং হতে মান বসিয়ে ]
বা, 2A = 180°
বা, A = 180°/2
$\therefore$ A = 90°
শর্টকাট নিয়ম:
ত্রিভুজের একটি কোণ যদি অপর দুটি কোণের যোগফলের সমান হয়, তবে ঐ কোণটি অবশ্যই ৯০° হবে। আর একটি কোণ ৯০° হওয়া মানেই ত্রিভুজটি সমকোণী।