৪৮ মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ। ঐ আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য--

A ১৬ মিটার

B ৩২ মিটার

C ২৪ মিটার

D ২৮ মিটার

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮ মিটার
প্রশ্নমতে, আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ।
অর্থাৎ, প্রস্থ = ৪৮ এর $\frac{১}{৩}$ মিটার
= (৪৮ $\times$ $\frac{১}{৩}$) মিটার
= ১৬ মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৪৮ + ১৬) মিটার
= ২(৬৪) মিটার
= ১২৮ মিটার

প্রশ্নমতে, বর্গের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান।
সুতরাং, বর্গের পরিসীমা = ১২৮ মিটার
আমরা জানি,
বর্গের পরিসীমা = ৪ $\times$ এক বাহুর দৈর্ঘ্য
বা, ৪ $\times$ এক বাহুর দৈর্ঘ্য = ১২৮
বা, এক বাহুর দৈর্ঘ্য = $\frac{১২৮}{৪}$
বা, এক বাহুর দৈর্ঘ্য = ৩২
$\therefore$ বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৩২ মিটার।

শর্টকাট টেকনিক:
বর্গের এক বাহু = $\frac{\text{আয়তক্ষেত্রের পরিসীমা}}{৪}$
= $\frac{২(\text{দৈর্ঘ্য} + \text{প্রস্থ})}{৪}$
= $\frac{\text{দৈর্ঘ্য} + \text{প্রস্থ}}{২}$
= $\frac{৪৮ + ১৬}{২}$ [যেহেতু প্রস্থ = $৪৮ \div ৩ = ১৬$]
= $\frac{৬৪}{২}$
= ৩২ মিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions