একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ১৬ গজ এবং প্রস্থ ১২ গজ। এর ভিতরে চারদিকে ২ গজ চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

A ৮০ বর্গগজ

B ৯৫ বর্গগজ

C ৯০ বর্গগজ

D ৯৬ বর্গগজ

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ১৬ গজ
আয়তাকার বাগানের প্রস্থ = ১২ গজ

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
∴ রাস্তা-সহ বাগানের ক্ষেত্রফল = (১৬ × ১২) বর্গগজ
                                 = ১৯২ বর্গগজ
যেহেতু বাগানের ভিতরে চারদিকে ২ গজ চওড়া রাস্তা আছে,
তাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = {১৬ - (২ + ২)} গজ
                                   = (১৬ - ৪) গজ
                                   = ১২ গজ
এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ = {১২ - (২ + ২)} গজ
                                   = (১২ - ৪) গজ
                                   = ৮ গজ
∴ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (১২ × ৮) বর্গগজ
                                       = ৯৬ বর্গগজ
∴ রাস্তার ক্ষেত্রফল = (রাস্তা-সহ বাগানের ক্ষেত্রফল - রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল)
                          = (১৯২ - ৯৬) বর্গগজ
                          = ৯৬ বর্গগজ

শর্টকাট টেকনিক (পরীক্ষার জন্য):
যদি বাগানের ভিতরে রাস্তা থাকে, তবে রাস্তার ক্ষেত্রফল বের করার সূত্র:
রাস্তার ক্ষেত্রফল = ২w(L + B - ২w)
এখানে,
L = দৈর্ঘ্য = ১৬ গজ
B = প্রস্থ = ১২ গজ
w = রাস্তার বিস্তার = ২ গজ
মান বসিয়ে পাই,
= ২ × ২ (১৬ + ১২ - ২ × ২)
= ৪ (২৮ - ৪)
= ৪ × ২৪
= ৯৬ বর্গগজ
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions