একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্নয় করুন?

A ৬৩০ বর্গমিটার

B ৫৬০ বর্গমিটার

C ৬৩৬ বর্গমিটার

D ৫৩৬ বর্গমিটার

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
পুকুরের দৈর্ঘ্য = ৬০ মিটার
পুকুরের প্রস্থ = ৪০ মিটার
সুতরাং, পুকুরের ক্ষেত্রফল = (৬০ × ৪০) বর্গমিটার = ২৪০০ বর্গমিটার।

আবার, পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার।
যেহেতু পাড় পুকুরের বাইরের দিকে থাকে,
তাই, পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = {৬০ + (৩ × ২)} মিটার = ৬৬ মিটার
এবং পাড়সহ পুকুরের প্রস্থ = {৪০ + (৩ × ২)} মিটার = ৪৬ মিটার

পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৬৬ × ৪৬) বর্গমিটার = ৩০৩৬ বর্গমিটার।

অতএব, পুকুরের পাড়ের ক্ষেত্রফল = (পাড়সহ পুকুরের ক্ষেত্রফল - পুকুরের ক্ষেত্রফল)
= (৩০৩৬ - ২৪০০) বর্গমিটার
= ৬৩৬ বর্গমিটার।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions