পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?

A ৭৮০ বর্গমিটার

B ৮০০ বর্গমিটার

C ৮৭৫ বর্গমিটার

D ৯৭৬ বর্গমিটার

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ৭০ মিটার
এবং পাড়সহ পুকুরের প্রস্থ = ৬০ মিটার
সুতরাং, পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৭০ × ৬০) বর্গমিটার
= ৪২০০ বর্গমিটার
যেহেতু পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার, তাই পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে।
পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = {৭০ - (৪ × ২)} মিটার
= (৭০ - ৮) মিটার
= ৬২ মিটার
পাড় বাদে পুকুরের প্রস্থ = {৬০ - (৪ × ২)} মিটার
= (৬০ - ৮) মিটার
= ৫২ মিটার
সুতরাং, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল = (৬২ × ৫২) বর্গমিটার
= ৩২২৪ বর্গমিটার
অতএব, পুকুরের পাড়ের ক্ষেত্রফল = (পাড়সহ পুকুরের ক্ষেত্রফল - পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল)
= (৪২০০ - ৩২২৪) বর্গমিটার
= ৯৭৬ বর্গমিটার

শর্টকাট টেকনিক:
যদি দৈর্ঘ্য ও প্রস্থের সাথে পাড়ের বিস্তার একই হয়, তবে পাড়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:
পাড়ের ক্ষেত্রফল = ২ × বিস্তার × (দৈর্ঘ্য + প্রস্থ - ২ × বিস্তার)

এখানে,
দৈর্ঘ্য = ৭০, প্রস্থ = ৬০ এবং বিস্তার (x) = ৪
সুতরাং,
পাড়ের ক্ষেত্রফল = ২ × ৪ × (৭০ + ৬০ - ২ × ৪)
= ৮ × (১৩০ - ৮)
= ৮ × ১২২
= ৯৭৬ বর্গমিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions