একটি আয়তকার মেঝের ক্ষেত্রফল ২৭৩ বর্গমিটার। দৈর্ঘ্য ৫ মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল হত ৩৩৮ বর্গমিটার। ঐ মেঝের প্রস্থ কত?

A ১৩ মিটার

B ২১ মিটার

C ২৬ মিটার

D ২৭ মিটার

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
আয়তকার মেঝের ক্ষেত্রফল = ২৭৩ বর্গমিটার।
দৈর্ঘ্য ৫ মিটার বেশি হলে মেঝের নতুন ক্ষেত্রফল = ৩৩৮ বর্গমিটার।
মেঝের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ = (৩৩৮ - ২৭৩) বর্গমিটার
= ৬৫ বর্গমিটার।

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
এখানে, দৈর্ঘ্য ৫ মিটার বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষেত্রফল বেড়েছে ৬৫ বর্গমিটার। যেহেতু প্রস্থের কোনো পরিবর্তন হয়নি, তাই এই বর্ধিত ক্ষেত্রফল শুধুমাত্র দৈর্ঘ্যের ৫ মিটার বৃদ্ধির জন্যই হয়েছে।
অর্থ্যাৎ, (৫ মিটার দৈর্ঘ্য × প্রস্থ) = ৬৫ বর্গমিটার।

প্রশ্নমতে,
৫ × প্রস্থ = ৬৫
বা, প্রস্থ = ৬৫ / ৫
∴ প্রস্থ = ১৩
সুতরাং, মেঝের প্রস্থ ১৩ মিটার।

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
প্রস্থ = (ক্ষেত্রফলের পার্থক্য) / (দৈর্ঘ্যের পার্থক্য)
= (৩৩৮ - ২৭৩) / ৫
= ৬৫ / ৫
= ১৩ মিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions