একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

A ১% বৃদ্ধি

B ২০% বৃদ্ধি

C ২০% হ্রাস

D ১% হ্রাস

Solution

Correct Answer: Option D

ধরি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ১০০ একক এবং প্রস্থ ১০০ একক।
অতএব, আয়তক্ষেত্রের আদি ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) = (১০০ × ১০০) = ১০,০০০ বর্গএকক।

১০% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য = (১০০ + ১০) = ১১০ একক।
১০% হ্রাসে নতুন প্রস্থ = (১০০ - ১০) = ৯০ একক।

সুতরাং, নতুন ক্ষেত্রফল = (১১০ × ৯০) = ৯,৯০০ বর্গএকক।

যেহেতু নতুন ক্ষেত্রফল আদি ক্ষেত্রফলের চেয়ে কম, তাই ক্ষেত্রফল হ্রাস পেয়েছে।
ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ = (১০,০০০ - ৯,৯০০) = ১০০ বর্গএকক।

এখন, ১০,০০০ বর্গএককে ক্ষেত্রফল হ্রাস পায় ১০০ বর্গএকক।
১ বর্গএককে ক্ষেত্রফল হ্রাস পায় = ১০০/১০,০০০ বর্গএকক।
১০০ বর্গএককে ক্ষেত্রফল হ্রাস পায় = (১০০ × ১০০) / ১০,০০০ বর্গএকক।
= ১ বর্গএকক।

সুতরাং, ক্ষেত্রফল ১% হ্রাস পাবে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions