একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৩০ মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা ১৪০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন?

A ৫৫ মিটার ও ২৫ মিটার

B ৬০ মিটার ও ৩০ মিটার

C ৫০ মিটার ও ২০ মিটার

D ৪৫ মিটার ও ১৫ মিটার

Solution

Correct Answer: Option C

ধরি,
আয়তকার ক্ষেত্রটির প্রস্থ = $x$ মিটার
যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৩০ মিটার বেশি,
∴ আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = $(x + 30)$ মিটার

আমরা জানি,
আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
প্রশ্নমতে,
২{(x + 30) + x} = 140
বা, ২(2x + 30) = 140
বা, 2x + 30 = 140 / 2
বা, 2x + 30 = 70
বা, 2x = 70 - 30
বা, 2x = 40
বা, x = 40 / 2
∴ x = 20
∴ আয়তকার ক্ষেত্রটির প্রস্থ = ২০ মিটার
এবং আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = (২০ + ৩০) মিটার = ৫০ মিটার

শর্টকাট টেকনিক:
অপশন টেস্ট করে খুব সহজে করা যায়।
প্রশ্ন অনুযায়ী, দৈর্ঘ্য ও প্রস্থের প্রার্থক্য ৩০ হতে হবে এবং পরিসীমা ১৪০ হতে হবে।

অপশন (৩) পরীক্ষা করি:
দেওয়া আছে, ৫০ মিটার ও ২০ মিটার।
পার্থক্য = ৫০ - ২০ = ৩০ মিটার (শর্ত মিলেছে)
পরিসীমা = ২(৫০ + ২০) = ২(৭০) = ১৪০ মিটার (শর্ত মিলেছে)
সুতরাং সঠিক উত্তর ৫০ মিটার ও ২০ মিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions