একটি আয়তকার ঘরের পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট। ঘরের প্রস্থ কত?

A 18 yeards

B 28 feet

C 10 yeards

D 32 feet

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
আয়তকার ঘরের পরিসীমা = ৪৪ গজ
এবং ঘরের দৈর্ঘ্য = ৩৬ ফুট
আমরা জানি, ৩ ফুট = ১ গজ
সুতরাং, ঘরের দৈর্ঘ্য = (৩৬ ÷ ৩) গজ
= ১২ গজ

ধরি, ঘরের প্রস্থ = 'ক' গজ
আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)

প্রশ্নমতে,
২ (১২ + ক) = ৪৪
বা, ১২ + ক = ৪৪ / ২
বা, ১২ + ক = ২২
বা, ক = ২২ - ১২
বা, ক = ১০
অর্থাৎ, ঘরের প্রস্থ ১০ গজ।

বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক):
প্রথমে ইউনিট বা এককগুলো এক করতে হবে।
দৈর্ঘ্য ৩৬ ফুট = ১২ গজ (কারণ ৩ ফুট = ১ গজ)
অর্ধ-পরিসীমা = পরিসীমা / ২
= ৪৪ / ২ = ২২ গজ
আমরা জানি, অর্ধ-পরিসীমা হলো দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল।
সুতরাং, প্রস্থ = অর্ধ-পরিসীমা - দৈর্ঘ্য
= ২২ - ১২ = ১০ গজ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions