বৃত্তের পরিধির দুটি বিন্দুর ছেদকারী বৃত্তের মধ্যকার রেখাকে বলে-
A ব্যাসার্ধ
B ব্যাস
C স্পর্শক
D জ্যা
Solution
Correct Answer: Option D
বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা (Chord) বলা হয়। লক্ষ্য করি, বৃত্তের পরিধির উপর আমরা দুটি বিন্দু $A$ এবং $B$ নিলাম। এখন স্কেল দিয়ে বিন্দদুটি যোগ করলে আমরা $AB$ রেখাংশটি পাবো। এই $AB$ রেখাংশটিই হলো বৃত্তের একটি জ্যা।
গুরুত্বপূর্ণ তথ্য: ১. জ্যা: বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ। ২. ব্যাস: বৃত্তের কেন্দ্রগামী জ্যা-কে ব্যাস বলা হয়। অর্থাৎ, বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী জ্যা-ই হলো বৃত্তের ব্যাস। ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ৩. ব্যাসার্ধ: কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। এটি ব্যাসের অর্ধেক। ৪. স্পর্শক: যে সরলরেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে, তাকে স্পর্শক বলে।
শর্টকাট মনে রাখার উপায়: বৃত্তের পরিধি $\rightarrow$ পরিধি = জ্যা বৃত্তের পরিধি $\rightarrow$ কেন্দ্র $\rightarrow$ পরিধি = ব্যাস (বিশেষ ধরণের জ্যা) বৃত্তের কেন্দ্র $\rightarrow$ পরিধি = ব্যাসার্ধ
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)