Solution
Correct Answer: Option B
- পদুমাবৎ হিন্দি ভাষায় রচিত প্রণয়োপাখ্যান। এর রচয়িতা মালিক মুহাম্মদ জায়সী। ১৬৫২ সালে আলাওল এটি অনুবাদ করেন।
- এই কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ। এ কাব্যে হিরামন নামে একটি শুকপাখির ভূমিকা উল্লেখযোগ্য। এ কাব্যে কবির নাগরিক শিক্ষা, রুচির বৈদগ্ধ্য রূপ, ভাবের গভীরতা, ভাষা ও অলংকার প্রয়োগে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায় বলে ‘পদ্মাবতী’কে আলাওলের শ্রেষ্ঠ রচনা বলা হয়।
- এ কাব্যের বিখ্যাত পঙ্ক্তি- ‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে।'