--রাজিয়া মজিদ (১ জানুয়ারী ১৯৩০ – ২২ জুন ২০১৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক।
তার বেশ কয়েকটি উপন্যাস উল্লেযোগ্য জনপ্রিয়তা অর্জন করে। বিংশ শতকের শেষার্দ্ধের বাংলাদেশের নারী
লেখিকাদের মধ্যে তিনি অন্যতম। তিনি দীর্ঘকাল বিভিন্ন ছাত্রী বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
-তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:
- শতাব্দীর সূর্যশিখা (১৯৮৭),
-দিগন্তের স্বপ্ন (১৯৬৭),
-তমসা বলয় (১৯৬৬),
-আকাশে অনেক রং,
-ভালবাসার সেই মেয়েটি (১৯৮৫),
-যুদ্ধ ও ভালবাসা (১৯৯৬),
-রাজিয়া মজিদের গল্প সংগ্রহ (২০০২),
- এক মহান কর্মবীর (১৯৮০), -মহানবীর মহাগুণ (১৯৮২)