একটি বাড়ি ৪০ ফুট উচু।একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে।উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে।মইটি কত ফুট লম্বা?

A ৪৮ ফুট

B ৪১ ফুট

C ৪৪ ফুট

D ৪৩ ফুট

Solution

Correct Answer: Option B

মনে করি, বাড়িটির উচ্চতা লম্ব ($AB$) = $40$ ফুট
মইয়ের তলদেশ থেকে বাড়ির দেয়ালের দূরত্ব ভূমি ($BC$) = $9$ ফুট
মইয়ের দৈর্ঘ্য অতিভুজ ($AC$) = ?

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি,
$(অতিভুজ)^2$ = $(লম্ব)^2$ + $(ভূমি)^2$
বা, $AC^2$ = $AB^2$ + $BC^2$
বা, $AC^2$ = $40^2$ + $9^2$
বা, $AC^2$ = $1600$ + $81$
বা, $AC^2$ = $1681$
বা, $AC$ = $\sqrt{1681}$
বা, $AC$ = $41$
$\therefore$ মইটি $41$ ফুট লম্বা।

শর্টকাট টেকনিক:
পিথাগোরাসের কিছু নির্দিষ্ট ত্রয়ী (Pythagorean Triples) সংখ্যা মনে রাখলে অতিভুজ নির্ণয় করা খুব সহজ। যেমন: $(3, 4, 5)$, $(5, 12, 13)$, $(9, 40, 41)$ ইত্যাদি।
যেহেতু এখানে লম্ব $40$ এবং ভূমি $9$, তাই ত্রয়ী নিয়ম অনুযায়ী অতিভুজ অবশ্যই $41$ হবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions