বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

A পেত্রার্ক

B রবীন্দ্রনাথ ঠাকুর

C মোহিতলাল মজুমদার

D মাইকেল মধুসূদন দত্ত

Solution

Correct Answer: Option D

বাংলা সাহিত্যে সনেট (Sonnet) বা চতুর্দশপদী কবিতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। ১৮৬০ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে ইতালীয় কবি পেত্রার্কের (Petrarch) সনেট দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বাংলায় সনেট রচনা শুরু করেন।

গুরুত্বপূর্ণ তথ্য:
- মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম সনেট 'বঙ্গভাষা' (মূলত 'কবি-মাতৃভাষা' নামে রচিত) ১৮৬০ সালে রচনা করেন।
- তার রচিত ১০২টি সনেটের সংকলন 'চতুর্দশপদী কবিতাবলী' ১৮৬৬ সালে প্রকাশিত হয়।
- সনেটের মূল বৈশিষ্ট্য হলো এতে ১৪টি চরণ (line) এবং প্রতি চরণে ১৪টি অক্ষর থাকে। এর দুটি অংশ থাকে—প্রথম ৮ চরণকে অষ্টক (Octave) এবং শেষ ৬ চরণকে ষষ্ঠক (Sestet) বলা হয়। অষ্টকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে।

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম:
নাটক:
- শর্মিষ্ঠা (১৮৫৯) [বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক]
- পদ্মাবতী (১৮৬০)
- কৃষ্ণকুমারী (১৮৬১) [বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি]
- মায়া কানন (১৮৭৪)

প্রহসন:
- একেই কি বলে সভ্যতা (১৮৬০)
- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)

কাব্যগ্রন্থ:
- তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)
- মেঘনাদবধ কাব্য (১৮৬১) [বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য]
- বীরাঙ্গনা কাব্য (১৮৬২) [বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য]
- ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)
- চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬)

ইংরেজি সাহিত্য:
- The Captive Ladie
- Visions of the Past

একই বা কাছাকাছি নামে অন্য লেখকের সাহিত্যকর্ম:
- 'কৃষ্ণকুমারী' নামে মীর মশাররফ হোসেনের একটি নাটক আছে।
- 'পদ্মাবতী' নামে আলাওলের একটি বিখ্যাত মধ্যযুগীয় কাব্য আছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions