Solution
Correct Answer: Option B
- চর্যাপদের ভাষা 'বঙ্গকামরূপী' বলে উল্লেখ করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- তিনি এ বিষয়ে "Buddhist Mystic Songs" নামক গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন।
- চর্যায় নাসিক্যধ্বনির প্রাধান্য ও অন্যান্য বৈশিষ্ট্য বিবেচনা করে কেউ কেউ এ ভাষাকে পশ্চিমবঙ্গের মনে করেন। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ্'র মতে চর্যার ভাষাকে প্রাচীন বাংলা কিংবা প্রাচীন বঙ্গকামরূপী ভাষা বলাই সঙ্গত।
- এই মতানুযায়ী, চর্যাপদের ভাষা বাংলা, অসমীয়া ও ওড়িয়া ভাষার পূর্বসূরী একটি মিশ্র ভাষা ছিল।
- সাধারণভাবে, চর্যাপদের ভাষাকে "সন্ধ্যাভাষা" বা "আলো-আঁধারি ভাষা" বলা হয়।
- এর কারণ হল, চর্যাপদের পদের আক্ষরিক অর্থ ও তার অন্তর্নিহিত গূঢ়ার্থের মধ্যে একটি দ্বৈততা বিদ্যমান।
- চর্যাপদগুলি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।