বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোনটি?

A হার্ডিঞ্জ ব্রিজ

B চেনাব সেতু

C স্কাই ব্রীজ

D দানিয়াং কুনশান

Solution

Correct Answer: Option B

১৩ আগস্ট ২০২২ পথিবীর ভূস্বর্গ কাশ্মীরে উদ্বোধন করা হয় বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু । হিমালয় পর্বতশৃঙ্গের চেনাব বা চন্দ্রভাগা নদীর ওপর দিয়ে নির্মিত হয় এ রেল সেতু। এটি ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার বেশি উঁচু। সেতুটি মূলত জম্মু ও কাশ্মীরের পাহাড়ের মধ্যে বাক্কাল ও কুরি নামক দুটি পাহাড়ি অঞ্চলকে যুক্ত করে। সেতুতে মোট ১৭টি পিলার রয়েছে। ৩৫৯ মিটার বা ১,১৭৮ ফুট উঁচু এবং ১,৩১৫ মিটার লম্বা এই রেলসেতুটি তৈরির কাজ ২০০২ সালে শুরু হয়েছিল । কিন্তু সেতুর উচ্চতম স্থানে বিরূপ আবহাওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০৮ সালে। আবার নির্মাণকাজ শুরু করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions