চর্যাপদের একান্নটি পদের মধ্যে এ পর্যন্ত আবিষ্কৃত পদের সংখ্যা কত ?

A সাতচল্লিশ

B সাড়ে সাত চল্লিশ

C সাড়ে ছেচল্লিশ

D ছেচল্লিশ

Solution

Correct Answer: Option C

চর্যা সংগ্রহটিতে সর্বসমেত ৫১ টি চর্যাগীতি ছিল। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। সর্ব মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়।

কেন সাড়ে ছেচল্লিশ ধরব?
লাড়ীডোম্বপা নামে চর্যাপদের একজন কবি ছিলেন, যিনি কবি হিসাবে স্বীকৃত হলেও তাঁর কোনো পদসংখ্যা পাওয়া যায়নি। ফলে ড. শহীদুল্লাহ মনে করেন, লাড়ীডোম্বীপা চর্যাপদের কবি নয়। কেননা যদি তিনি কবিই হতেন তবে অবশ্যই তাঁর পদ সংখ্যা থাকার কথা। এই কারণে ড. শহীদুল্লাহর মতে কবি সংখ্যা ২৩ ও পদ সংখ্যা ৫০টি।

অপরদিকে সুকুমার সেন মনে করেন, লাড়ীডোম্বীপা চর্যাপদ কবি। এমনও হতে পারে যে তাঁর রচিত পদ সংখ্যাটি পাওয়া যায়নি। তাই তাঁকে বাদ দেওয়ার সুযোগ নেই। এ কারণে সুকুমার সেন লাড়ীডোম্বীপাকে কবি হিসেবে মেনে নিয়ে তাঁর রচিত একটি পদ সংখ্যাও ধরে নিলেন। ফলে সুকুমার সেনের মতে চর্যাপদের কবি সংখ্যা ২৪ ও পদ সংখ্যা ৫১টি।

২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায়নি ও ভুসুকুপার ২৩ নং পদের ১০ লাইনের মধ্যে প্রথম ৬ লাইনই পাওয়া গেছে। ফলে বলা যায়, ২৩নং পদের অর্ধেকটা পাওয়া যায়নি। বাকি সব পদ পরিপূর্ণ পাওয়া গিয়েছে।

তবে সর্বসম্মেত ভাবে পদসংখ্যা ৫১ ধরা হয়। আবিষ্কৃত ধরা হয়ে 'সাড়ে ছেচল্লিশ'

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, কৃষিশুমারি।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৮২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বিষয়ক ইস্যু ও সংস্থা
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা-১৮
কোর্স নামঃ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
English Literature-2: Victorian period to Post-Modern Period
রিভিশন এক্সাম: Obstetrics and Gynaecology (সম্পূর্ণ সিলেবাস)
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ০২
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
বই ও গ্রন্থাগারের ইতিহাস:
প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত বই ও লেখার উপকরণের ইতিহাস।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions