ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?

A হাজী শরীয়তুল্লাহ

B তিতুমীর

C দুদু মিয়া

D নবাব সলিমুল্লাহ

Solution

Correct Answer: Option C

- হাজী শরীয়তউল্লাহ কর্তৃক সূচিত ফরায়েজী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ধর্ম সংস্কার।
- তাঁর মৃত্যুর পর এ আন্দোলনের নেতৃত্ব দেন পুত্র মুহসীনউদ্দীন যিনি সর্বাধিক পরিচিত 'দুদু মিয়া' নামে।
- তিনি জমিদার ও নীলকরদের ভাড়াটে বাহিনীর শক্তি সম্পূর্ণভাবে বিধ্বস্ত করতে গঠন করেন লাঠিয়াল বাহিনী।
- গ্রামভিত্তিক খিলাফত সংগঠনের মাধ্যমে তিনি গ্রামীণ সমাজের লোকদের ঝগড়া বিবাদ কমিয়ে আনেন এবং আপস-মীমাংসা সাধন করেন।
- তিনি মূলত ফরায়েজী সংস্কার আন্দোলনের পথ অতিক্রম করে রাজনৈতিক আন্দোলন নীতি গ্রহণ করেছিলেন যার পরিণতিতে ইংরেজদের বিরাগভাজন হয়ে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions