৬৯ এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কে ছিলেন?

A আলতাফ মাহমুদ

B শহীদুল্লাহ কায়সার

C মুনীর চৌধুরী

D ড. শামসুজ্জোহা

Solution

Correct Answer: Option D

- ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে সকালে রাস্তায় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
- এই দিন পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা শহিদ হন।
- তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বুদ্ধিজীবী ছিলেন।
- মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করা হয় ড. জোহাকে।
- ১৮ ফেব্রুয়ারি শহিদ জোহা দিবস হিসেবে পালন করা হয়।
- রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনটিকে 'শিক্ষক দিবস' হিসেবে ঘোষণা করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions