একটি পরমাণুর ভর সংখ্যা (Mass Number) হলো এর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা।
- প্রোটন (p⁺): ধনাত্মক আধানযুক্ত, নিউক্লিয়াসে অবস্থান করে। - নিউট্রন (n⁰): নিরপেক্ষ আধানযুক্ত, নিউক্লিয়াসে অবস্থান করে। - ইলেকট্রন (e⁻): ঋণাত্মক আধানযুক্ত, নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এবং এর ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় নগণ্য (প্রায় ১/১৮৩৬)।
ভর সংখ্যা (A) = প্রোটন সংখ্যা (Z) + নিউট্রন সংখ্যা(N) যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য, তাই ভর সংখ্যার হিসাবে এটি বিবেচিত হয় না।
যেমন, অক্সিজেন পরমাণু (¹⁶O) প্রোটন সংখ্যা (Z) = ৮ নিউট্রন সংখ্যা (N) = ৮
ভর সংখ্যা (A) = ৮ (প্রোটন) + ৮ (নিউট্রন) = ১৬
এখানে ইলেকট্রন সংখ্যা ৮, কিন্তু ভর সংখ্যায় এটি গণ্য হয় না।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭৬
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের জাতীয় অর্জন, সংস্কৃতি ও গণমাধ্যম: এভারেস্ট জয়ীগণ, চলচ্চিত্র, বিদেশের মাটিতে বাংলাদেশ, বিভিন্ন অঞ্চলের লোকসংগীত, বাউল শিল্পী, চিত্রশিল্পী, জাদুঘর, ভাস্কর্য, বাংলাদেশের খেলাধুলা ও গণমাধ্যম (পেইজ: ৯৩৮-৯৬২)