শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল?
A পথের দাবী
B চরিত্রহীন
C দত্তা
D নিষ্কৃতি
Solution
Correct Answer: Option A
বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস। ১৯২৬ সালে প্রকাশিত এ উপন্যাসটি সরকার কর্তৃক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত হয়েছিল ।
'মহেশ' তাঁর একটি সার্থক ছোটগল্প।
'শ্রীকান্ত' তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস। এই উপন্যসে তিনি শ্রীকান্ত শর্মা ছদ্মনাম ব্যবহার করেছেন।
'গৃহদাহ' উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।