BADC এর কাজ কী?

A কৃষি উন্নয়ন

B শিল্পোন্নয়ন

C চিকিৎসা উন্নয়ন

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; যা তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন হিসেবে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে বিএডিসি নামকরণ করা হয় ।
- এর প্রধান অফিস ঢাকায় অবস্থিত ।
-  বিএডিসি’র মিশন হলো উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন সার সারবরাহ করা।
- বিএডিসি বাংলাদেশ কৃষি উপকরণ উৎপাদন ,সংগ্রহ ,পরিবহন ,সংরক্ষণ ,বীজ ও সার সরবরাহ এবং ভুপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions