Solution
Correct Answer: Option C
- ডাঃ মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯-১৯৩৬) ছিলেন একজন প্রাবন্ধিক, সমাজসেবী ও ধর্মনিরপেক্ষ চিন্তাধারার লেখক। তিনি ‘ডাঃ লুৎফর রহমান’ নামেই বেশি পরিচিত।
- তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম সদস্য ছিলেন। তাঁর রচনা নীতি ও শিক্ষামূলক। তাঁর সাহিত্যকর্মের মূল উদ্দেশ্য ছিল মানুষের মনে মহৎ ও উন্নত জীবনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা, যা তৎকালীন সময় মুসলিম সমাজকে আধুনিক ও প্রগতিশীল হতে বিশেষ সাহায্য করেছিল।
- তিনি 'মনুষ্য জীবন' নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন।
• ডাঃ লুৎফর রহমান রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- উন্নত জীবন (১৯১৯),
- মহৎ জীবন (১৯২৬),
- মানব জীবন (১৯২৭),
- পথহারা (১৯১৯),
- ধর্ম জীবন (১৯৩৬),
- সত্য জীবন (১৯৪০),
- যুবক জীবন,
- ইসলামী জিন্দেগী।
• ডাঃ লুৎফর রহমান রচিত উপন্যাস ও ছোটগল্প: (তাঁর অধিকাংশ রচনাই প্রবন্ধধর্মী হলেও কিছু আখ্যানমূলক রচনাও রয়েছে)
- পথহারা (উপন্যাসধর্মী প্রবন্ধ),
- বাসর উপহার (উপন্যাস),
- প্রীতি উপহার (গল্পগ্রন্থ)।