পরাগায়ন দু'প্রকার। যথা- স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়ন। ১. স্ব-পরাগায়ন: একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন বলা হয়। সরিষা, ধুতুরা, কুমড়া ইত্যাদি উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে। ২. পর-পরাগায়ন: একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে। পেঁপে, শিমুল ইত্যাদি গাছের ফুলে পর-পরাগায়ন হতে দেখা যায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।