সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বভাবিক চাপ কত?

A ৮৮ সে.মি

B ৬৭ সে.মি

C ৭৬ সে.মি

D ৭২ সে.মি

Solution

Correct Answer: Option C

পৃথিবীর চারদিকে বায়ুমন্ডল বেষ্টন করে আছে । পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমন্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে । ফলে অন্যান্য পদার্থের মত বায়ুরও ওজন অনুভূত হয় । বায়ুর এই ওজনকেই বায়ুচাপ (Pressure of Air) বলে । সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে ১ কিলোগ্রাম ওজনের সমান । আবার, অন্য হিসাবে এক ইঞ্চি পারদের চাপ ৪৩ মিলিবারের সমান ধরা হয় । যতই উপরে ওঠা যায় বায়ুস্তরের গভীরতা ততই কম হয় । সেইজন্য চাপও কমে যায় । বিভিন্ন স্থানের বায়ুর চাপের মধ্যে পার্থক্য থাকে । এমনকি সকল সময়েও এক স্থানে বায়ুর চাপ সমান থাকে না । ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা দ্বারা বায়ুমন্ডলের চাপ মাপা হয় । সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ২৯.৯২ ইঞ্চি বা ৭৬০ মিলিমিটার পারদ স্তম্ভের সমান । বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই বায়ুর চাপ ইঞ্চির পরিবর্তে মিলিবারে প্রকাশ করা হয় । ১ মিলিবার হল এমন একটি শক্তি যা প্রতি বর্গ সেন্টিমিটারে ১০০০ ডাইন (Dynes) চাপ দেয় । পারদ স্তম্ভের একের দশ ইঞ্চি প্রায় ২.৪ মিলিবারের সমান । সমুদ্রপৃষ্ঠের ২৯.৯২ ইঞ্চি বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ৭৬ সে.মি বা  ১০১৩.২ মিলিবারের  সমান হয়ে থাকে ।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 91
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
General Knowledge
World Bank, IMF, WTO, IDA, ADB, NDB
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪৭
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক
জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা: UNDP, UNEP, UNIDO, UNICEF, FAO, WTO, ILO, UNHCR, UNCTAD, WIPO, WHO, UNESCO.
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions