কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উত্‍পন্ন বহি:স্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রী?

A 150°

B 360°

C 180°

D 270°

Solution

Correct Answer: Option B

ধরি, ABC একটি ত্রিভুজ।
এই ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে: ∠A, ∠B, ∠C।
প্রতিটি বাহু বর্ধিত করলে একটি করে বহিঃস্থ কোণ তৈরি হয়, যা প্রতিটি অভ্যন্তরীণ কোণের সম্পূরক।
অর্থাৎ:

বাহু BC বর্ধিত করলে ∠A-এর বহিঃস্থ কোণ = 180° − ∠A
বাহু AC বর্ধিত করলে ∠B-এর বহিঃস্থ কোণ = 180° − ∠B
বাহু AB বর্ধিত করলে ∠C-এর বহিঃস্থ কোণ = 180° − ∠C

তাহলে, তিনটি বহিঃস্থ কোণের যোগফল:
= (180° − ∠A) + (180° − ∠B) + (180° − ∠C)
= 3×180° − (∠A + ∠B + ∠C)
= 540° − 180° [কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°]
= 360°

অতএব, সঠিক উত্তর: 360°

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions