এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৮০০ টাকা ব্যাংকে জমা রাখলেন । ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

A ৯০০

B ৭২৬

C ৯৮০

D ৯৬৮

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
আসল (P) = ৮০০ টাকা
বার্ষিক সুদের হার (r) = ১০% = ১০/১০০ = ০.১
সময় (n) = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি সুদে সবৃদ্ধিমূল বা সুদাসল, C = P(১ + r)ⁿ
= ৮০০(১ + ১০/১০০)²
= ৮০০(১ + ১/১০)²
= ৮০০(১১/১০)²
= ৮০০ × (১২১/১০০)
= ৮ × ১২১
= ৯৬৮ টাকা

শর্টকাট টেকনিক (মুখে মুখে করার নিয়ম):
১ম বছরের সুদ = ৮০০ এর ১০% = ৮০ টাকা।
১ম বছর শেষে মোট টাকা = ৮০০ + ৮০ = ৮৮০ টাকা।
২য় বছরের সুদ = ৮৮০ এর ১০% = ৮৮ টাকা।
২য় বছর শেষে মোট টাকা = ৮৮০ + ৮৮ = ৯৬৮ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions