বার্ষিক ১২.৫% হার সুদে ৮০০ টাকার ৫ বছরে যে সুদ হয়, বার্ষিক ৪% হার সুদে কত টাকায় ১০ বছরে ঐ সুদ হবে?

A ১১৫০

B ১২৫০

C ১৩৫০

D ১৪৫০

Solution

Correct Answer: Option B

১ম ক্ষেত্রে:
আসল (P) = ৮০০ টাকা
মুনাফার হার (r) = ১২.৫% = ১২.৫/১০০
সময় (n) = ৫ বছর
সুদ (I) = Pnr
= ৮০০ × ৫ × (১২.৫/১০০)
= ৮ × ৫ × ১২.৫
= ৪০ × ১২.৫
= ৫০০ টাকা।

২য় ক্ষেত্রে:
এখানে সুদ (I) একই থাকবে, অর্থাৎ I = ৫০০ টাকা
সময় (n) = ১০ বছর
মুনাফার হার (r) = ৪% = ৪/১০০
আসল (P) কত?

আমরা জানি,
I = Pnr
বা, P = I / (nr)
মান বসিয়ে পাই,
P = ৫০০ / {১০ × (৪/১০০)}
= ৫০০ / (৪০/১০০)
= ৫০০ × (১০০/৪০)
= ৫০০ × ২.৫
= ১২৫০ টাকা

শর্টকাট টেকনিক:
উভয় ক্ষেত্রে সুদ সমান,
সুতরাং, Pnr = Pnr
বা, ৮০০ × ৫ × ১২.৫ = P × ১০ × ৪
বা, P = (৮০০ × ৫ × ১২.৫) / (১০ × ৪)
বা, P = (৮০০ × ৬২.৫) / ৪০
বা, P = ২০ × ৬২.৫
বা, P = ১২৫০
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions