Solution
Correct Answer: Option B
মনেকরি, মাঝখানে একটি গোল মুদ্রা রাখা হয়েছে।
এখন তার চারপাশে সমান আকারের মুদ্রা এমনভাবে রাখতে হবে যাতে—
- প্রতিটি বাইরের মুদ্রা মাঝের মুদ্রাকে স্পর্শ করে, এবং
- প্রতিটি বাইরের মুদ্রা তার পাশের দুইটি মুদ্রাকেও স্পর্শ করে।
- যেহেতু সব মুদ্রার ব্যাস সমান, তাই মাঝের মুদ্রাকে ঘিরে রাখা মুদ্রাগুলোর কেন্দ্রগুলো একটি সমবাহু ষড়ভুজের (Regular Hexagon) শীর্ষবিন্দুগুলিতে অবস্থান করবে।
একটি সমবাহু ষড়ভুজে ৬টি শীর্ষবিন্দু থাকে, তাই এমনভাবে ৬টি মুদ্রা রাখা সম্ভব যা মাঝের মুদ্রা এবং পাশের মুদ্রাগুলোকে স্পর্শ করবে।