Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
মোট আমের সংখ্যা = ৯টি
গড় ওজন বৃদ্ধি পায় = ২০ গ্রাম
বিশ্লেষণ:
৯টি আমের গড় ওজন ২০ গ্রাম বৃদ্ধি পেলে, মোট ওজন বৃদ্ধি পায় = (৯ × ২০) গ্রাম = ১৮০ গ্রাম।
যেহেতু ১২০ গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে নতুন আমটি আনা হয়েছে, তাই নতুন আমের ওজন পূর্বের আমের ওজনের চেয়ে ১৮০ গ্রাম বেশি হবে।
∴ নতুন আমের ওজন = (১২০ + ১৮০) গ্রাম = ৩০০ গ্রাম।
যেহেতু সঠিক উত্তরটি কেজিতে দেওয়া আছে,
৩০০ গ্রাম = (৩০০ ÷ ১০০০) কেজি = ০.৩ কেজি।
(বিঃদ্রঃ প্রশ্নে 'কত গ্রাম' উল্লেখ থাকলেও অপশনগুলো কেজিতে দেওয়া হয়েছে।)