সরাসরি মূল কন্টেন্টে যান

বর্ষাকালে বাংলাদেশের আবহাওয়ার প্রধান প্রভাব ফেলে কোন মৌসুমি বায়ু?

A) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
B) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (সঠিক উত্তর)
C) পশ্চিমী বায়ু
D) উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু
সমাধান

সঠিক উত্তর: Option B

মৌসুমি বায়ু ও বাংলাদেশের বর্ষাকাল

মৌসুমি বায়ু হচ্ছে এমন এক ধরনের আঞ্চলিক বায়ুপ্রবাহ, যার দিক ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। মৌসুমি শব্দটি এসেছে আরবি 'মওসুম' বা 'মত্তসুম' শব্দ থেকে, যার অর্থ ঋতু। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার তারতম্য ঘটায় এবং এরই ফলে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়।

গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির নিকটে অবস্থান করে বলে উত্তর গোলার্ধে তাপমাত্রা বেড়ে যায় এবং একটি সুবৃহৎ নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। এ সময় দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে প্রবেশ করে। এই বায়ু ফেরেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এবং একে বলা হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এটি এশিয়ার নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত হয়ে চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়।

বাংলাদেশ একটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অধ্যুষিত দেশ। এখানে জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল বিরাজ করে। এই সময় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর থেকে উৎপন্ন আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এ বায়ুপ্রবাহ বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বহন করে নিয়ে আসে। বাংলাদেশের স্থলভাগে পৌঁছে এই বায়ু পার্বত্য অঞ্চল ও অন্যান্য ভৌগোলিক বাধার কারণে উপরের দিকে উঠে ঠান্ডা হয়, ফলে ব্যাপক বৃষ্টিপাত ঘটে।

অন্যদিকে, শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে সেখানে নিম্নচাপ এবং উত্তর গোলার্ধে উচ্চচাপ সৃষ্টি হয়। ফলে তখন উত্তর-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়, যা সাধারণত শুষ্ক প্রকৃতির।

এইভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ঋতুভিত্তিক আবহাওয়া ও বৃষ্টিপাতের অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৩৮ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
বাংলা: পরিভাষা, সমাস
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- F - j
গণিত: নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা
সাধারণ জ্ঞান: বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কিত তথ্য, নদ-নদী, সাগর-মহাসাগর, দ্বীপ, প্রণালী ইত্যাদি।
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১৯
কোর্স নাম: সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকস:
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা ৪৩ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
English:
Right form of verb
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
গণিত:
সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ
রুটিন দেখুন
রিভিশন টেস্ট – ৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
রিভিশন টেস্ট – ৫:
পূর্বের ৫ টি পরীক্ষার উপর
রুটিন দেখুন
পরীক্ষা- ১৪ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Group Verbs/Phrasal verbs/Verbal Idioms
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা – ১৩ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
আন্তর্জাতিক বিষয়াবলি-১:
বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং গুরুত্বপূর্ণ বা আলোচিত দেশের সিভিল সার্ভিস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান)
রুটিন দেখুন
পরীক্ষা - ০৬ পরীক্ষা শুরুঃ ১১ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: (১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ।
টপিকস:
রিভিশন এক্সাম - ০১:
পরীক্ষা ০১ থেকে ০৫ এর সকল টপিক (বাংলা ব্যাকরণ)
রুটিন দেখুন