ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-
A জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গনভোট অনুষ্ঠান
B সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
C পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিনত করা
D সংবিধান থেকে কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
Solution
Correct Answer: Option D
⇒ সঠিক উত্তর: D) সংবিধান থেকে কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
→ ভারতের বর্তমান ক্ষমতাসীন দল 'ভারতীয় জনতা পার্টি (BJP)'-এর দীর্ঘদিনের রাজনৈতিক ইশতেহার ছিল জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা।
→ তাদের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী, এই বিশেষ মর্যাদাই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও অশান্তির মূল কারণ এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।
→ এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট ২০১৯ সালে মোদি সরকার ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ও ৩৫(ক) ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা পুরোপুরি প্রত্যাহার করে নেয়।