ভারতের সর্বপ্রথম গ্রাজুয়েট কে ?

A মাইকেল মধুসূদন দত্ত

B রবীন্দ্রনাথ

C ঈশ্বরচন্দ্র

D বঙ্কিমচন্দ্র

Solution

Correct Answer: Option D

আজ থেকে প্রায় ১৬০ বছর আগে স্থাপিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭ খ্রি.)। সেকালে পাঞ্জাব, যুক্ত প্রদেশ ও বিহারে কোন বিশ্ববিদ্যালয় ছিল না। ওইসব প্রদেশের কলেজগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। বাংলার প্রাচীন কলেজগুলোর মধ্যে প্রেসিডেন্সী কলেজ, হুগলী মহসিন কলেজ, ঢাকা কলেজ, বহরমপুর কলেজ, কৃষ্ণনগর কলেজ, এলহাবাদের মুইর সেন্ট্রাল কলেজ, খ্রিস্টান মিশনারীদের সেন্ট জেভিয়ার্স কলেজ, ফ্রি চার্চ ইনস্টিটিউট, ক্যাথার্ডাল কলেজ, সিটি কলেজ ও ক্যানিং কলেজ সেকালের খ্যাতনামা কলেজগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল।

১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এন্ট্রান্স পরীক্ষা গৃহীত হয়। ১৮৫৮ খ্রিস্টাব্দের ৫-১০ এপ্রিল এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষার সূত্রপাত। এই ঐতিহাসিক বিএ পরীক্ষায় সংস্কৃতি, বাংলা ও হিন্দির পরীক্ষক মনোনীত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১ খ্রি.)। অন্যান্য বিষয়ের পরীক্ষকরা ছিলেন যথাক্রমে- ডব্লিউ গ্রাপ্রেল, ডব্লিউ নাসাউলীস, এডওয়ার্ড বাইলস্ কাউএল, এইচ স্কট স্মিথ এবং আলেকজান্ডার ডাফ। ১৩ জন বিএ পরীক্ষার্থীর মধ্যে ১০ জন ছয়টি বিষয়ে তাদের পরীক্ষা সম্পন্ন করেন। কিন্তু কার্যত তারা সবাই অকৃতকার্য হন। এই ১৩ জন ছাত্রের মধ্যে কেউই বিএ পাস করতে পারেননি। এই অকৃতকার্য পরীক্ষার্থীদের তালিকায় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪ খ্রি.) ও যদুনাথ বসু (১৮৩৬-১৯১২ খ্রি.)। পাঁচটি বিষয়ে এই দু’জন কৃতিত্বের পরিচয় দেখালেও ষষ্ঠতম বিষয়ে তারা উভয়েই পাসের নম্বরের চেয়ে গড়ে সাত নম্বরের মতো কম পান। এই ষষ্ঠতম বিষয়টি ছিল “মানসিক ও নীতি বিজ্ঞান” এবং ওই বিষয়ের পরীক্ষক নির্বাচিত হন পূর্বোক্ত আলেকজান্ডার ডাফ। পরীক্ষক পর্ষদের সুপারিশে শেষাবধি বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে এই উপমহাদেশে অবিভক্ত বাংলার প্রথম বিএ ডিগ্রি লাভের গৌরবোজ্জ্বল বিরল সম্মানে ভূষিত হন
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions