Correct Answer: Option D
রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতকের একজন বিখ্যাত বাঙালি কবি ও সাধক। তিনি মূলত শাক্তসঙ্গীত বা শ্যামাসঙ্গীত রচনার জন্য সুপরিচিত, এবং বাংলা সাহিত্যের শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য হন। তার রচিত শ্যামাসঙ্গীতের সংখ্যা প্রায় তিনশ।
জন্ম ও উপাধি:
রামপ্রসাদ সেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিত্ব ও সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে তার রাজসভায় আমন্ত্রণ জানান এবং 'কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন। এছাড়াও, নবাব সিরাজউদ্দৌলা একবার নদীর পাড়ে তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন।
সঙ্গীতশৈলী:
তিনি ভক্তিভাবের সঙ্গে রাগ ও বাউল সুরের এক অনন্য মিশ্রণ ঘটিয়েছিলেন, যা বাংলা সঙ্গীতে 'রামপ্রসাদী সুর' নামে পরিচিত।
প্রসিদ্ধ উক্তি ও গান:
তার একটি বিখ্যাত উক্তি হলো, 'আমি কি দুঃখেরে ডরাই'। তার একটি বহুল পরিচিত গান হলো:
"মনরে কৃষি কাজ জান না এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা।"
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions