বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ সালে ‘ এডগার এলান পো’ রচিত ‘ টু হেলেন ‘ কবিতাটি থেকে কোন কবিতাটি রচনা করেন?
A নোলক
B বনলতা সেন
C প্রেমাংশুর রক্ত চাই
D জন্মই আমার আজন্ম পাপ
Solution
Correct Answer: Option B
বাংলা সাহিত্যের আধুনিক কবি জীবনানন্দ দাশ ১৯৪২ সালে ‘ এডগার এলান পো’ রচিত ‘ টু হেলেন ‘ কবিতাটি থেকে 'বনলতা সেন' কবিতাটি রচনা করেন। বনলতা সেন প্রধানত রোমান্টিক গীতি কবিতা হিসেবে সমাদৃত। জীবনানন্দ দাশ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক (১৯২৮)
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬)
- বনলতা সেন (১৯৪২)
- সাতটি তারার তিমির (১৯৪৮)
- রূপসী বাংলা (১৯৫৭) ইত্যাদি।