‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A নুরজাহান বেগম

B বেগম রোকেয়া

C সুফিয়া কামাল

D ফয়জুন্নেসা চৌধুরাণী

Solution

Correct Answer: Option C

সুফিয়া কামাল ছিলেন একজন প্রখ্যাত কবি, সমাজসেবক এবং বুদ্ধিজীবী। তিনি ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সৈয়দ আবদুল বারি এবং মা সৈয়দা সাবেরা খাতুন।

১৯২৬ সালে 'সওগাত' পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন তার প্রথম কবিতা 'বাসন্তী' প্রকাশ করেন। ১৯৩১ সালে তিনি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম 'ভারতীয় মহিলা ফেডারেশন'-এর সদস্য নির্বাচিত হন। ১৯৪৭ সালে নারীদের জন্য প্রকাশিত বিখ্যাত পত্রিকা ‘বেগম’-এর প্রথম সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (যা বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিত) গঠিত হলে তিনি এর প্রতিষ্ঠাতা প্রধান হন এবং আমৃত্যু এর সঙ্গে যুক্ত ছিলেন। তার সাহসিকতার জন্য তিনি ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত হন। ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় তিনি মারা যান।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- সাঁঝের মায়া,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল।

• তাঁর রচিত গল্প:
- কেয়ার কাঁটা।

• তাঁর রচিত শিশুতোষগ্রন্থ:
- ইতল বিতল,
- নওল কিশোরের দরবারে।

• তাঁর রচিত আত্মজীবনী:
- একালে আমাদের কাল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions