Correct Answer: Option A
গৃহদাহ’ উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গৃহদাহ একটি অসামান্য মনস্তাত্ত্বিক উপন্যাস, যা ১৯২০ সালে মাসিক ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসের প্রধান চরিত্র মহিম ও সুরেশ—দু’জন পুরুষের প্রতি অচলার আকর্ষণ ও বিকর্ষণই এর মূল কাহিনি। বিবাহ-বহির্ভূত এক কথিত অসামাজিক প্রেমের ঘটনা এখানে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও নিপুণ ঘটনার সংস্থানের মাধ্যমে রূপ পেয়েছে। লেখক হিন্দু বিধবা মৃণাল চরিত্রকে আদর্শ নারী রূপে উপস্থাপন করেছেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণকারী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য লেখক। তাঁর প্রথম উপন্যাস ‘বড়দিদি’ (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত গল্প ‘মন্দির’ তাঁকে ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার এনে দেয়।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস:
- দেনা-পাওনা
- বড়দিদি
- বিরাজবৌ
- পণ্ডিতমশাই
- পরিণীতা
- চন্দ্রনাথ
- দেবদাস
- চরিত্রহীন
- পথের দাবী
- শেষ প্রশ্ন
- শেষের পরিচয় ইত্যাদি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions