বুদ্ধদেব বসু ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- মুন্সীগঞ্জের মালখানগর ।
ঢাকার পুরানা পল্টন থেকে তাঁর ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা 'প্রগতি' (১৯২৭-২৯)
ও কলকাতা থেকে তাঁর ও প্রেমেন্দ্র মিত্রের যৌথ সম্পাদনায় ত্রৈমাসিক 'কবিতা' (১৯৩৫) এবং হুমায়ুন কবিরের
সাথে ত্রৈমাসিক 'চতুরঙ্গ' (১৯৩৪) পত্রিকা সম্পাদনা করেন। (জগন্নাথ হলের ছাত্র থাকা অবস্থায় তিনি ‘বাসন্তিকা’
পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন)। ১৯৪২ সালে ফ্যাসীবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের আন্দোলনে যোগদান করেন।
তার রচিত উল্লেখযোগ্য রচনাবলীঃ গল্পগ্রন্থ:
- ‘অভিনয়,
- অভিনয় নয়' (১৯৩০),
- ‘রেখাচিত্র’ (১৯৩১), '
- হাওয়া বদল' (১৯৪৩),
- 'হৃদয়ের জাগরণ (১৯৬১),
- ‘ভালো আমার ভেলা’ (১৯৬৩),
- ‘প্রেমপত্র’ (১৯৭২)।
প্রবন্ধগ্রন্থ:
- ‘হঠাৎ আলোর ঝলকানি’ (১৯৩৫),
- ‘কালের পুতুল' (১৯৪৬),
- ‘সাহিত্যচর্চা' (১৯৫৪),
- ‘স্বদেশ ও সংস্কৃতি’ (১৯৫৭),
- ‘সঙ্গ, নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ' (১৯৬৩)।
স্মৃতিকথা: - ‘আমার ছেলেবেলা’ (১৯৭৩),
- ‘আমার যৌবন' (১৯৭৬)।
ভ্রমণ কাহিনী:
- ‘সব পেয়েছির দেশে’ (১৯৪১),
- ‘দেশান্তর’ (১৯৬৬)।
সম্পাদনা: ‘আধুনিক বাংলা কবিতা' (১৯৬৩)।