যদি তালিকা মূল্যে বিক্রি করলে একজন কম্পিউটার বিক্রেতার ২৫% লাভ হয়, তবে তালিকা মূল্যের উপর সর্বোচ্চ কত হারে ছাড় দিলে ঐ বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না?
Solution
Correct Answer: Option D
ধরি, কম্পিউটারটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২৫% লাভে, তালিকা মূল্য বা বিক্রয়মূল্য হবে = (১০০ + ২৫) = ১২৫ টাকা
এখন বিক্রেতার লাভ বা ক্ষতি কোনোটাই না করতে হলে, পণ্যটি ক্রয়মূল্যে অর্থাৎ ১০০ টাকায় বিক্রি করতে হবে।
সেক্ষেত্রে ১২৫ টাকার তালিকা মূল্যে ছাড় দিতে হবে = (১২৫ - ১০০) = ২৫ টাকা
∴ ১ টাকার মূল্যে ছাড় দিতে হবে = (২৫ / ১২৫) টাকা
∴ ১০০ টাকার মূল্যে ছাড় দিতে হবে = (২৫ × ১০০) / ১২৫ টাকা
= (২৫০০ / ১২৫) টাকা
= ২০ টাকা
অর্থাৎ, সর্বোচ্চ ছাড়ের হার ২০%।