Solution
Correct Answer: Option B
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গ্রামের সংখ্যা ৯০,০৪৯টি।
- এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা, যা ১৫ থেকে ২১ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন ২৭ জুলাই ২০২২ তারিখে প্রকাশ করা হয়েছিল।
- চূড়ান্ত প্রতিবেদনের 'ভলিউম-১' ১৫ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়।
প্রশাসনিক কাঠামো (জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী):
- আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
- বিভাগ: ৮টি
- জেলা: ৬৪টি
- সিটি কর্পোরেশন: ১৩টি
- উপজেলা: ৪৯৫টি
- পৌরসভা: ৩৩০টি
- ইউনিয়ন: ৪,৫৭৯টি
- মৌজা: ৫৮,৮৪৬টি
- গ্রাম: ৯০,০৪৯টি
- মহল্লা: ১৫,১৫৩টি
জনসংখ্যা (জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী):
- গণনাকৃত জনসংখ্যা: ১৬,৫১,৫৮,৬১৬ জন (সমন্বয়কৃত: ১৬,৯৮,২৮,৯১১ জন)
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২% (সমন্বয়কৃত: ১.১২%)
- সাক্ষরতার হার (৭ বছর বা তার বেশি): ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪%)
- দেশের মোট জনসংখ্যার ৬৮.৩৪% গ্রামে এবং ৩১.৬৬% শহরে বাস করে.
সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।