ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

A ঢাকা

B কাঠমুণ্ডু

C থিম্পু

D মালে

Solution

Correct Answer: Option C

- ষোড়শ সার্ক সম্মেলন ২০১০ সালের ২৮-২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়েছিল।
- সার্ক প্রতিষ্ঠার পর এটিই ছিল ভুটানে অনুষ্ঠিত প্রথম সার্ক সম্মেলন।
- এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ‘সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে’
- জলবায়ু পরিবর্তন ছিল এই সম্মেলনের একটি প্রধান আলোচ্য বিষয়, যেখানে সার্ক দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং আগামী ৫ বছরে ১০ মিলিয়ন গাছ লাগানোর অঙ্গীকার করে।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালের ২৬-২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল।
- ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৬ সালের ১৫-১৬ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
- কিন্তু ২০১৬ সালে উরি হামলার পর ভারত সম্মেলন বর্জনের ঘোষণা দিলে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কাও অংশগ্রহণ থেকে বিরত থাকে, যার ফলে সম্মেলনটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।
- ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত ২০১৪ সালের পর আর কোনো সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি
- সার্ক সনদে প্রতি ১৮ মাস অন্তর শীর্ষ সম্মেলন আয়োজনের কথা থাকলেও, ভারত-পাকিস্তান উত্তেজনা এবং অন্যান্য ভূ-রাজনৈতিক কারণে এটি সম্ভব হয়নি।
- ফলস্বরূপ, সার্ক বর্তমানে কার্যকারিতা হারিয়েছে বলে বিবেচিত হয়।
- উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ঢাকায় 'সার্ক শীর্ষ মানবাধিকার সম্মেলন-২০২৫' অনুষ্ঠিত হলেও এটি রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কোনো শীর্ষ সম্মেলন ছিল না।

সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 88
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Math
Geometry (Circle, Quadrilateral, Area, Volume)
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমাস
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions